এবার ২০ ইউনিটে বিদ্যুৎ বিল এলো ২৯ হাজার টাকা

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২২:২১

মাগুরায় ৫০৬ কোটি বিলের পর এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল এসেছে আরও এক গ্রাহকের নামে। যা নিয়ে আবারও তোলপাড় পুড়ো শহর। ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা (৫৫) মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল আসছে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। তবে এবার তার হাতে দেওয়া বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট। অথচ বিলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা। এ ঘটনায় তিনি বিস্মিত ও চিন্তিত।

বিষয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার।

এদিকে ভুক্তভোগী বাবু মোল্যা অফিসে ঢোকার আগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির লোকেরা তাকে বিল পেপারের বিষয়ে বিভিন্নভাবে হয়রানি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এর আগে মাগুরার শালিখা উপজেলার গ্রাহক আলেয়া খাতুনের নামে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল আসে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা। যা নিয়ে গোটা দেশে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। এগুলো কি আসলেই ভুল নাকি উদ্দেশ্যে প্রণোদিতভাবে করা হচ্ছে তা কর্তৃপক্ষকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন সচেতন মহল।

ইত্তেফাক/এমএসআর