ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৪ অক্টোবর) থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি।
সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এর আগে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দলটি।
