নতুন কারা মহাপরিদর্শক আনোয়ারুল কবীর

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩

নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। প্রেষণে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হয়েছেন কর্নেল মো. সাইদুল ইসলাম। তাকেও এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত।

এ ছাড়া অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 
ইত্তেফাক/এমএস