ব্রাজিলের পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত ফুটবল দল। মঙ্গলবার (৬ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামবে এই দুই দল।
এর আগে গত ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। সেই ম্যাচে ৮৫ হাজার আসনের মধ্যে দর্শক হয়েছিল ৫১ হাজারের কিছু বেশি। প্রায় ৩৪ হাজার আসন ছিল খালি। সেই অভিজ্ঞতার পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে টিকিটের দাম বড় ব্যবধানে কমিয়েছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সি২ ব্লকের বাঁ ও ডান পাশের টিকিটের দাম ১ হাজার ৯৯৯ রুপি থেকে কমিয়ে ১৯৯ রুপি করা হয়েছে। অর্থাৎ আগের দামের চেয়ে ৯০ শতাংশ কমে যাচ্ছে পাওয়া যাচ্ছে টিকিট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে।
ভারতের বিপক্ষে খেলতে গত ৩০ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছেছে উরুগুয়ে দল। দলটির সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কলকাতা ঘুরেছে ডিয়েগো ফোরলানের দল। এছাড়া ব্যাট–বল নিয়ে ক্রিকেট খেলতেও দেখা গেছে লুকাস তোরেরা ও দারউইন নুনিয়েজকে।
এদিকে গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসিকে দেখতে টিকিট কাটা দর্শকদের একটি অংশকে উরুগুয়ে ম্যাচের টিকিট বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেদিন মেসি মাঠে ঢোকার পরেই বিশৃঙ্খলা শুরু হয়। বিরক্ত মেসি মাঠ ছেড়ে যাওয়ার পর দর্শক গ্যালারিতে ভাঙচুর চালিয়ে মাঠে ঢুকে পড়েন। যেসব দর্শকরা মেসির ‘দ্য গোট ট্যুরের’ টিকিট দেখাতে পারবেন, তার উরুগুয়ে ম্যাচের টিকিট পাবেন।
