যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ইরান

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২০:১৮

ইরান এখন যুক্তরাষ্ট্রের পাঠানো জবাবটি নিয়ে গভীরভাবে ভাবনা-চিন্তা শুরু করেছে। শুধু বিশ্লেষণই নয়, যেকোনো পরিস্থিতি তৈরি হলে তাতে সাড়া দিতে নিজেদের পুরোপুরি প্রস্তুত রাখছে তেহরান।

রোববার (৪ সেপ্টেম্বর) ইরানের এক উপ-পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, সম্প্রতি তেহরানের পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের জবাবে ওয়াশিংটন কী বলেছে, তা নিয়ে এখন খুঁটিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে ইরান।

দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি যেকোনো জটিল পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান ওই কর্মকর্তা।

এখন সবার নজর ইযুক্তরাষ্ট্র ও ইরানের এই গোপন বা কূটনৈতিক আলোচনার ফল শেষ পর্যন্ত কী দাঁড়ায়  সেদিকে এবং এর প্রভাবে মধ্যপ্রাচ্যসহ পুরো অঞ্চলের রাজনীতিতে কী পরিবর্তন আসে।

সূত্র: মিডলইস্ট মনিটর

 

 

ইত্তেফাক/এবিএস