হানিয়ার আচরণ সংযত হওয়া উচিত: জিয়া আলী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৩:৫৬

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন সাবেক সুপারমডেল জিয়া আলী। 

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে সমসাময়িক দুই অভিনেত্রীর মধ্য থেকে পছন্দের তারকা বেছে নেওয়ার প্রসঙ্গে তিনি হানিয়াকে দারুণ প্রতিভাবান হিসেবে অভিহিত করার পাশাপাশি তার সাম্প্রতিক জীবনযাপনের ধারা নিয়ে বেশ কিছু সমালোচনামূলক বক্তব্য তুলে ধরেন।

টেলিভিশন অনুষ্ঠান পাবলিক ডিমান্ডে অংশ নিয়েছেন জিয়া আলী। সেখানে উপস্থাপক তাকে সময়ের জনপ্রিয় দুই তারকা হানিয়া আমির এবং দুর-ই-ফিশান সেলিমের মধ্যে যেকোনো একজনকে বেছে নেওয়ার অনুরোধ জানালে তিনি হানিয়া আমিরকেই নিজের পছন্দ হিসেবে বেছে নেন। 

তবে পছন্দের কথা জানানোর পরপরই হানিয়ার বাস্তব জীবনের আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনামূলক মন্তব্য যোগ করেন তিনি।

জিয়া আলী বলেন, হানিয়া খুব বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। একই সঙ্গে হানিয়াকে দারুণ অভিনেত্রী হিসেবে উল্লেখ করে জিয়া বলেন, তার নিজের জন্য একটি সীমা নির্ধারণ করা উচিত।

জিয়ার ভাষ্য অনুযায়ী, হানিয়া পাকিস্তানের মুখ এবং সে কারণে তার আচরণে আরও সংযত হওয়া উচিত।

 

ইত্তেফাক/পিএস