রাজধানীর ফার্মগেট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এ সময় কয়েকটি ফাস্টফুড ও রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
আজ বুধবার দুপুরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জাব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, হলি ক্রস স্কুল এন্ড কলেজের পাশে অবস্থিত আশিক ফাস্টফুডকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জেলি ও সস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৩০ হাজার টাকা, রৌশনী ফাস্টফুডকে পাউরুটি ও কেকের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ না লেখার অপরাধে ২০ হাজার টাকা এবং আনন্দ হোটেল এন্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপসহ প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
আরো পড়ুন: কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ
উল্লেখ্য, এই তদারকি কাজে তেজগাঁও থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এমআই
