এনবিসি নিউজের প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫

চলতি মাসে নিউ ইয়র্কে পরোক্ষ আলোচনার অংশ হিসেবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক করেছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। মার্কিন, মধ্যপ্রাচ্য ও ইরানি কর্মকর্তাদের সূত্রে মার্কিন সংবাদমাধ্যমটি এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে যেকোনো চুক্তিতে তাদের পারমাণবিক কর্মসূচিসহ যাবতীয় গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান অন্তর্ভুক্ত দেখতে চায়। কেবল হরমুজ প্রণালি কেন্দ্রিক সাময়িক কোনো সমঝোতায় গিয়ে পরে পারমাণবিক আলোচনায় বসতে আগ্রহী নয় ওয়াশিংটন।

অন্যদিকে ইরান সাত দিনের একটি সাময়িক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে, যার আওতায় হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটকে থাকা অর্থ ছাড় করবে এবং পারমাণবিক বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলাদাভাবে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ