দ্য প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৭:২৭

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘হেড অব সেন্ট্রাল এমআইএস (এসএভিপি টু এফভিপি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৮ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগের তথ্য

  • প্রতিষ্ঠান: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি
  • পদের নাম: হেড অব সেন্ট্রাল এমআইএস (এসএভিপি টু এফভিপি)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: পূর্ণকালীন, বেসরকারি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমান
  • অভিজ্ঞতা: ১২ বছর
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর
  • বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থল: ঢাকা
  • আবেদন শুরুর তারিখ: ৭ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে

- সূত্র: বিডিজবস ডটকম

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

 

ইত্তেফাক/এমএএম