বিশ্ববাজারে ডিজেলের চড়া দাম নিয়ে শিগগিরই বড় ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি আশা প্রকাশ করেছেন, বর্তমানে প্রায় রেকর্ড পর্যায়ে থাকা ডিজেলের দাম খুব দ্রুতই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
ট্রাম্প বলেন, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর আশা, খুব শিগগিরই ইরানকে ঘিরে চলমান সংকটের সমাধান হবে। এর ফলে জ্বালানির দামও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি ইউরোপীয় দেশগুলোর ওপর জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য চাপ সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন।
সূত্র: আল-জাজিরা।
