আন্দোলনে লাঠিচার্জের জন্য এত ইউনিফর্ম কোথা থেকে আসছে, বিজেপিকে প্রশ্ন অভিজিৎ দীপকের

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২০:৪৩

বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জে ব্যবহারের জন্য আনা ইউনিফর্মের উৎস ও উদ্দেশ্য নিয়ে বিজেপি সরকারের কাছে জবাব চেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, এত বিপুলসংখ্যক ইউনিফর্ম কোথা থেকে আনা হয়েছে এবং একটি গাড়িতে সেগুলো বহনের উদ্দেশ্য কী। এসব ইউনিফর্মের উৎস ও ব্যবহারের পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে বিজেপি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

<a href="https://www.ittefaq.com.bd/admin/content_management/content_management/https%3A%2F%2Fwww.facebook.com%2FAbhijeet.dipke.update%2Fposts%2Fpfbid02CNAng5oE8kxCoNDvX9fAVZfjPju6UXmFLSoGirN9TsQ8nRNpCM4J2PVtH4ZiTzEhl&show_text=true&width=500"" rel="follow">

একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান দীপকে।

পোস্টে তিনি বলেন, পুরো বিষয়টি জনগণ পর্যবেক্ষণ করছে।

ইত্তেফাক/এবিএস