মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইশরাকের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:২২

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেন তিনি। এসময় ইশরাক হোসেন বলেন, দল যেন বিব্রত না হয় সেজন্য প্রতীমন্ত্রীর পদ থেকে পদত্যগের সিদ্ধান্ত নিয়েছি।

এসময় তিনি আরও জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি "আমি পদত্যাগ করতে চাই। কারণ আমার এই মাদকবিরোধী অভিযান কেবল শুরু হলো, এটা চলবে। আমার কারণে যাতে আপনার কোনো কর্মকাণ্ড ম্লান না হয়ে যায়, দল যাতে বিব্রত না হয়। কারণ বিব্রত করা হচ্ছে।

এর আগে, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

তিনি আরও লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’

‘পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।’

পোস্টের শেষে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

ইত্তেফাক/এমএএম