রাজশাহীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৫

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদ্রাসা মাঠসংলগ্ন শাহ মাখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুকুর থেকে ওই যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, প্রায় তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান।

এদিকে, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরএমপি মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বলেন, রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি পুকুরে ওই যুবকের লাশ পাওয়া যায়। মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে প্রায় তিন দিন আগে তার মৃত্যু হতে পারে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ইত্তেফাক/এমএএম