ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ স্টেশনে দুই ঘণ্টা ধরে আটকে ঢাকাগামী ট্রেন

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৮:১৬

ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে দুই ঘণ্টা ধরে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির যাত্রা শুরুর কথা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত তা সম্ভব হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা। পাশাপাশি ট্রেনটির শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত সময় বিকেল ৪টায় ট্রেনটির ঢাকা অভিমুখে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ইঞ্জিন কখন সচল হবে এবং ট্রেনটির যাত্রা কখন শুরু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন ছাড়তে না পারায় যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এ বিলম্বের প্রভাব ট্রেনটির পরবর্তী যাত্রাসূচিতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম