ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা পেলো না বাংলাদেশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৯:৪২

ফাইনালে লড়াই করলো বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। তবে ভারতের কাছে পেরে উঠলো না তারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ২৮-১৬ গোলে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের প্রথম ১০ মিনিটে লড়াই ছিল সমানে সমান। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। প্রথমার্ধে ১৪-৯ গোলে এগিয়ে ছিল তারা। বিরতির পর ব্যবধান বাড়িয়ে শিরোপা নিশ্চিত করে ভারত।

ফাইনালের আগেও ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেবার পাত্তায় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ফাইনালে এসে বেশ ভালোই লড়াই করেছে স্বাগতিকরা। 

গত ১৮ অক্টোবর শুরু হয়েছিল পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় নেপাল ও মালদ্বীপ। শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে এগিয়ে থাকা ভারত শেষ পর্যন্ত শিরোপাও জিতে নিয়েছে।

ইত্তেফাক/জেডএইচ