মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কুখ্যাত সক্রিয় অপরাধী চক্র ‘মুখে ল’ গ্রুপের সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমন নামের দুই ব্যক্তির নেতৃত্বে পরিচালিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন দিদার। ইউসুফ আলী ও কুলসুম বেগম দম্পতির সন্তান দিদার দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের কাটাশুরের নামার বাজার এলাকায় বসবাস করে আসছিলেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্কেল আলীর নেতৃত্বে বোটঘাট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, সহিংস মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে আলোচিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দিদারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইত্তেফাক/এনএন