লেবাননের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির নাবাতিয়েহ শহরের ইয়াহমার আল-শাকিফ এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া আরও দুটি শহরে কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
রোববার (২৫ অক্টোবর) লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ শহরের ইয়াহমার আল-শাকিফ এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী। এ ছাড়া জুতার আল-শারকিয়া ও মাইফদুন শহরেও কামানের গোলাবর্ষণ করা হয়েছে।
দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এখনো ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। অঞ্চলটির কয়েক ডজন গ্রামে পরিকল্পিতভাবে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
চলমান সংঘাত ও ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দক্ষিণ লেবাননের ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
