দুর্ঘটনার কবলে চবির শিক্ষকবাহী বাস, আহত ৮

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে উঠে যাওয়ায় ৮জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিক্ষককে ডেলটা হেলথ কেয়ার ও সেবা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হাটহাজারীর বড়দীঘিরপাড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শওকতুল মেহের ও  মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহহিদা সুমি।

আরও পড়ুন: সারাদেশে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে ১০ জনের মৃত্যু

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী ও চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার তথ্য গুলো নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/অনি