৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০১:২০

৪৫তম বিসিএসের মাধ্যমে ২৬৬ জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে তাদের শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর ২৬৬ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের আগামী ১ নভেম্বর নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।

 
ইত্তেফাক/এমএস