স্প্যানিশ লা লিগায় বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সোলোনাকে কাঁদিয়ে ছাড়লো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এতে লা লিগায় চলতি মৌসুমে প্রথম হারের তেঁতো স্বাদ পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
রোববার (২৫ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে রিয়ালকে চাপে ফেলার চেষ্টা করে বার্সেলোনা। তবে স্বাগতিকদের সেই আধিপত্য খুব একটা কাজে আসেনি। উল্টো প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় রিয়াল। ৪১তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন এমবাপ্পে।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। সেই প্রচেষ্টার ফলও আসে। ৬১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলে সমতায় ফেরে কাতালানরা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দুই দলই চেষ্টা চালায়। কিন্তু বার্সার আক্রমণ আর রিয়ালের রক্ষণ দুইয়ের লড়াইয়ে ব্যবধান গড়ে দেন এমবাপ্পে।
ম্যাচের ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড। শেষ দিকে আর সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এতে ঘরের মাঠে হারের লজ্জা পেতে হয় কাতালানদের।
এল ক্লাসিকোয় হারলেও স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। ১০ ম্যাচে ৯ জয় ও ২৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে দলটি। সমান ম্যাচে ৮ জয় ও ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। দুই দলের মাঝে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
