দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন লংমার্চের প্রস্তুতি ও তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে।
