বাবার বিরুদ্ধে মাকে মারধর ও বহুবিবাহের অভিযোগ তাশরীফের

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৪৬

ইসলামী ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া এবং তার খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে একটি ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ। এ ঘটনার পর পারিবারিক বিষয়ে খোলাসা বক্তব্য দেন তাশরীফ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুক লাইভে এসে এ বক্তব্য দেন তিনি

ভিডিওতে জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, পিতামাতার খেদমত করা ফরজ। তাদের খেদমত অবশ্যই করতে হবে। তবে সেটির সৌন্দর্য থাকে। মানুষ পিতামাতার সঙ্গে বসবাস করে, খাওয়া-দাওয়া করে। পিতামাতাকে খরচ দেয়। কিন্তু আমি ছোটবেলাতেই আমার বাবার কাছ থেকে আলাদা। 

বাবার প্রতি অভিযোগ করে তিনি বলেন, ‘প্রায় প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে আমার মাকে আমার বাবা নির্মম অত্যাচার করতেন। তরকারিতে লবন বেশি হলে মাকে মারধর করতেন। আমার বাবার বিভিন্ন জায়গায় বিয়ে করার বিষয়গুলো নিয়ে যখন জানতে চাইতেন, তখনই আমার মায়ের ওপর শুরু হতো অত্যাচার। আমার ছোট বোনের জন্মের পর আমাদের বাড়ি থেকে বের করে দেন। নানা বেঁচে না থাকায় অনেক কষ্ট করেছি। আমার মা অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। আমি আজকে বলতে পারি মায়ের দোয়ার কারণেই আমি হয়তো এতটুকু আসতে পেরেছি। 

তাশরীফ বলেন, ৪ বছর বয়সে আমাকে এতিম খানায় ভর্তি করা হয়। এতিম খানা ভর্তির পর আমার জীবনের ১৮/১৯ টি বছর ছিল অত্যন্ত মাজলুমের। সে সময় আমার মনে হতো আমার বাবা এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বড় শত্রু। 

তিনি বলেন, কখনও মানুষকে বাবা-মা ডেকে, মানুষের বাড়িতে কাজ করে পড়াশুনা চালিয়েছি। 

বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিতে পরিক্ষার ফর্মের টাকা পর্যন্ত আমার বাবা দিতেন না। সেই প্রতিযোগীতায় পাওয়া পুরস্কারের টাকা গুলো আবার সে নিয়ে নিতেন, আমাকে দুটি টাকাও দিতেন না।

বাবা মিথ্যা বলছেন অভিযোগ করে তাশরীফ বলেন, তাকে সবসময়ই টাকা ওেয়া হয়েছে, ২০/৩০ হাজার টাকা দিলেও নেয় না। কিন্তু তার চাওয়া লাখ লাখ টাকা, গাড়ি। 

কোরবানির মাংস না দেওয়ার বিষয়ে জানান, আমি কোরবনির গোশত পাঠিয়েছি কিন্তু তা সে নেয়নি। মোবাইল চেয়েছেন, আমি মোবাইল দিয়েছি। 

চিকিৎসা করাতে বলেছেন, আমি বলেছি একটু সময় দাও, কিন্তু উনি তা না শুনে ভিক্ষা করেছেন। আমাকে ছোট করার জন্য এই কাজ করেছেন।

বাবার বিরুদ্ধে দাদা-দাদিকে কষ্ট দেওয়ার অভিযোগ করে তাশরীফ বলেন, তিনি নিজের বাবা-মাকে, সন্তানদের, স্ত্রীকে অত্যাচার করে সে মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় তাশরীফের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে ভিডিওতে তাশরীফের মা বলেন, তাশরীফ তার বাবার ভরণ-পোষণ বা খোঁজখবর নেন না বলে যে অভিযোগ ‍উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, ‘তাশরীফ তার বাবাকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা দেয়। কিন্তু সম্প্রতি ঝগড়া-ঝাটির কারণে দুই তিন মাস ধরে সেটা দিচ্ছে না, তাই তার বাবা তার নামে এমন মিথ্যা অভিযোগ করেছেন। মূলত তিনি চান না তার ছেলে এত উপরে ওঠুক আর তিনি নিচে থাকেন।’

তাশরীফের বাবা অন্য মানুষের কথা শুনে চলেন বলেও অভিযোগ করেন তার মা।

তিনি বলেন, ‘‘মানুষ তাকে (তাশরীফের বাবাকে) বলে, ‘তোর ছেলে এত উপরে থাকবে আর তুই এভাবে থাকবি কেন’— মানুষের এসব কথা শুনে তিনি তাশরীফের সঙ্গে দূরত্ব তৈরি করেন।’’

এ সময় তাশরীফের বাবা মাওলানা হেদায়েতুল্লাহ ১৭-১৮টি বিয়ে করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তাশরীফের মা বলেন, ‘তাশরীফের বাবা তো অনেক বিয়ে করেছেন। আমি তার ঘরে থাকতেই তিনি সাতটি বিয়ে করেন। আমি আসার পর শুনেছি, তিনি ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন।’

 

 

 

ইত্তেফাক/পিএস