তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশ থেকে নিজের তিন বন্দুকধারী দেহরক্ষীসহ কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাই অপহৃত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশের তরফ থেকে এই তথ্য জানানো হয়। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কোয়েটার পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে জানানো হয়, গত সোমবার রাতে খুজদার থেকে কালাতে যাওয়ার পথে মহাসড়কে শাহজাদা আহমেদজাইয়ের গাড়িটি থামায় একদল সশস্ত্র ব্যক্তি। এরপর সেখান থেকেই শাহজাদাসহ তার সফরসঙ্গী তিন দেহরক্ষীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঐতিহাসিকভাবে সাবেক কালাত সাম্রাজ্যের শাসকদের ‘কালাতের খান’ উপাধিতে ভূষিত করা হতো। বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের কেন্দ্রবিন্দুতে থাকা এই রাজ্যটি ব্রাহুইদের নেতৃত্বাধীন একটি দেশীয় রাজ্য ছিল। দীর্ঘদিন ধরে কালাতের বর্তমান খান সুলেমান দাউদ যুক্তরাজ্য ও ওয়েলসে বসবাস করছেন।

উল্লেখ্য, বেলুচিস্তানের সাধারণ মানুষের জন্য রাজনৈতিক ঐক্য গঠন, সার্বভৌম পরিচয় ও সাংস্কৃতিক গৌরব তুলে ধরার ক্ষেত্রে কালাতের খান পরিবারের বিশেষ ঐতিহাসিক অবদান রয়েছে। মূলত এই কারণেই এই অঞ্চলের মানুষের কাছে রাজপরিবারটি অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত।

ইত্তেফাক/এনটিএম