মিষ্টির আসনে উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪

রাজধানী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রকাণ্ডে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনের (সংরক্ষিত) উপনির্বাচনে বিএনপির এলিজা জামান মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়েছেন। ফলে একক প্রার্থী হওয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন তিনি। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাছাই শেষে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচবি ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

গত সোমবার এলিজা জামান তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার শেষ দিন একটি মনোনয়নপত্রই পেয়েছি। এলিজা একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

তপশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এ সময় শেষে তাকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি। গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।

ইত্তেফাক/পিএস