মাগুরার শালিখা থানার সাবেক ওসি গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২০:২০

মাগুরার শালিখা থানার সাবেক ওসি বিল্পব কুমারকে একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের আদেশে তাকে পাঠানো হয় কারাগারে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার শালিখা থানার সাবেক ওসি বিল্পব কুমারকে ২০২৪ সালের আগস্টের একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে তিনি পলাতক ছিলেন। তবে কোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সর্বশেষ বুধবার তাকে মাগুরা আদালতে সোপর্দ করা হয়। আদালতের আদেশে তাকে পাঠানো হয় কারাগারে।

বিষয়টি নিশ্চিত করে শালিখা থানার ওসি মো. আশিকুর রহমান জানান, শালিখা থানার সাবেক ওসি বিল্পব কুমারকে ২০২৪ সালের আগস্ট মাসের একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।      

ইত্তেফাক/এপি