আধাঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সাময়িক ব্যাহত হওয়ার পর আবারও স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল। টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনার মাত্র আধাঘণ্টার মধ্যেই লাইনটি সচল করা সম্ভব হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া স্টেশন অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ে, এতে সাধারণ যাত্রীরা কিছু সময়ের জন্য দুর্ভোগে পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত সচল করে। আধাঘণ্টার ব্যবধানে লাইনটি চলাচলের উপযোগী হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

ইত্তেফাক/এবিএস