আলোকস্বল্পতায় বন্ধ খেলা, একশ পেরিয়েছে বাংলাদেশের লিড 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৬:০৬

মিরপুর টেস্টে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে জাকের-নাঈমের ব্যাটে লিড একশ পেরিয়েছে। এরপরই আলোকস্বল্পতায় বন্ধ হয়েছে খেলা।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম। 

তবে রস্টন চেজের ঘূর্ণিতে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে  বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাদমান ১৩, শান্ত ১০ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়। 

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। লিটন ৪ ও মিরাজ ৯ রান করে আউট হন। তাদের বিদায়ের পর নাঈম জাকের মিলে প্রতিরোধ গড়েন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

ইত্তেফাক/জেডএইচ