সিইসির ‘গণ-অভিসংশন’ আন্দোলন এক দিন পেছাল ইন্ডিয়া জোট

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২০:৫৭

ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণ দেখিয়ে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের প্রস্তাবিত ‘গণ-ইমপিচমেন্ট’ কর্মসূচি একদিন পিছিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। শুক্রবার (৩০ অক্টোবর) লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এ ঘোষণা দেন। কর্মসূচিটি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে শনিবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

রাহুল গান্ধী বলেন, জ্যেষ্ঠ নেতাদের কথা মাথায় রেখে সম্মিলিতভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে বৃষ্টির কারণে আজকের কর্মসূচি আগামীকাল একই সময়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টিতে জ্যেষ্ঠদের বসে থাকা কঠিন হবে।

১ নভেম্বর ইন্ডিয়া জোটের প্রস্তাবিত রামলীলা ময়দান অভিমুখী পদযাত্রায় সমাজের বিভিন্ন অংশের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান এই কংগ্রেস নেতা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের নেতৃত্বের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার অভিযোগ তোলেন।

তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও তেলেঙ্গানা থেকে মানুষকে দিল্লিতে বিক্ষোভে আসা ঠেকানোর চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের দিল্লিতে আসা ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছেন। এসব বিধিনিষেধ পেরিয়ে কতজন মানুষ আসতে পারলেন, রামলীলা ময়দানের উপস্থিতিই তা দেখিয়ে দেবে।

ইত্তেফাক/এটিএন