বিরোধীদলের কার্যক্রমে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে: রিজভী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৩৫

জনগণের কাছে সরকারের কর্মসূচি ইতিবাচকভাবে ধরা পড়ায় বিরোধীদলের কার্যক্রমে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে রিজভী বলেন, সেই শূন্যতা পূরণে লংমার্চের মতো অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে ১১ দলীয় জোট।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ঢাকা আয়েজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান তিনি।

লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জামায়াত ইসলাম লংমার্চ করছে, এটার যৌক্তিকতা জনগণ জানে না, আমরাও জানি না। বিরোধীজোটের কোনো কর্মসূচি যখন কাজ করছে না তখন জনপ্রিয় মন্ত্রীদের টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব করে সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না।

জ্বালানি সংকট বিএনপি তৈরি করেনি উল্লেখ করে রিজভী বলেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে সরকার কাজ করছে।

ইত্তেফাক/এটিএন