চ্যাম্পিয়ন হলে সরকার থেকে পুরস্কার

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫

বাংলাদেশের ফুটবলে ঢাকায় ২০০৩ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১০ সালে এসএ গেমস ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুই দলে খেলা চ্যাম্পিয়ন ফুটবলাররা গতকাল ঢাকায় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলে। ২০১০ চ্যাম্পিয়ন ২-১ গোলে হারিয়েছে ২০০৩ সাফ চ্যাম্পিয়ন দলকে।

সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত এই প্রীতি ম্যাচ নষ্টালজিক করে তোলে পুরো ফুটবল আঙিনা। আগামী ৫ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ হবে ঢাকায়। সাফকে কেন্দ্র করেই সাবেকদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন। 

বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দুই দলেই খেলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন। গতকাল প্রীতি ম্যাচেও দুই দলে খেলেছেন। খেলা শেষে আমিনুল হক ঘোষণা দিয়েছেন সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে তার সরকার থেকে পুরস্কার দেওয়া হবে।

সাফ ২০০৩ চ্যাম্পিয়নশিপে খেলেছেন গোলরক্ষক বিপ্লব, নজরুল, সুজন, হাসান আল মামুন, হাসান, পারভেজ বাবু, ফিরোজ মাহমুদ টিটু, আরমান মিয়া, রোকনুজ্জামান কাঞ্চন, গোলরক্ষক আমিনুল (অধিনায়ক), উজ্জল, সাইফুল। 

এসএ গেমস ফুটবল দলে খেলেছেন গোলরক্ষক আমিনুল, নাসির, ওয়ালী ফয়সাল, মিন্টু, রেজা, আতিকুর রহমান মিশু, মামুনুল, এনামুল, হিমেল, শাকিল, জাহিদ, আরিফ, আব্দুল বাতের কোমল, জাহেদ পারভেজ (অধিনায়ক), মিঠুন, এমিলি।

ইত্তেফাক/জেডএইচ