রাজধানীতে পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা পোশাকশ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
