পাবনায় ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:৫২

পাবনা জেলা শহরের একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামে এক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সরকারি এডওয়ার্ড কলেজ সংলগ্ন ‘চাঁদের আলো’ নামের একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাইদা আক্তার রিলা পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

পাবনা সদর থানার ওসি সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে ছাত্রীনিবাসের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইত্তেফাক/এমএসআর