দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ২০:২২

দ্বিপক্ষীয় সফরে আজ রা‌তে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, তিন দিনের সফ‌রে আজ রা‌ত ১১টায় ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর। 

সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ৮টা ২০ মিনিটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। এরপর সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে।

‌চীনা মন্ত্রী তিন দিনের সফর শেষে আগামী ৫ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, লিউ’র পিতা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি। 

ইত্তেফাক/এনটিএম