ইরানে তাৎক্ষণিক হামলার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬

ইরানের ওপর তাৎক্ষণিক কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত যুক্তরাষ্ট্রের নেই বলে ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সঙ্গে চলমান আলোচনার অগ্রগতির মাঝেও যে কোনো পরিস্থিতির জন্য আমেরিকান বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

বুধবার (৪ নভেম্বর) মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এক খবর জানানো হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেন, ‘আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। আমাদের যেতে হলে আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড, তবে এর কোনো কারণ নাও থাকতে পারে।’

ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘মনে হচ্ছে আমরা যা চাই সবই পাচ্ছি।’

এছাড়াও, দেশটির বিভিন্ন বন্দরে নিষেধাজ্ঞা আরোপ এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার মার্কিন প্রচেষ্টাকে ট্রাম্প একটি ‘চমৎকার পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেন।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ