যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের বেশির ভাগ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এরইমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ধরে রাখতে এবং নির্ধারিত সময় পার হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি যুক্তি দিয়েছেন যে রিপাবলিকানরা বিপুল ভোটে জয়ী হতে পারবে।
তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বিজয়ী হলে তার প্রশাসনের অর্জনগুলো মুছে যাবে।
দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস ও সিনেটের নিয়ন্ত্রণ নিলে টিপস, ওভারটাইম এবং সামাজিক সুরক্ষার ওপর কর না দেওয়ার নীতিগুলোর কী হবে, সে প্রসঙ্গে ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে বলেন, ‘আমরা যা কিছু করেছি, সবকিছু মুছে যাবে।’
এদিকে নির্বাচনের দিনের আগে তার শেষ আবেদনে ট্রাম্প জিওপি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তাদের অবশ্যই ভোট দিতে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভাবুন আমি ব্যালটে আছি। আপনারা যা খুশি করুন, কিন্তু আমাদের ভোট দিতেই হবে। যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব।’
