ইসরায়েলের সহায়তার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে চলতি বছরের শেষে দেশটির ৪ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাচনের দিন সকালে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘এটি একটি খারাপ আলোচনার বিষয় কারণ আপনি যখন বলেন, ‘কেন আমরা সবাইকে ৪ বিলিয়ন ডলার দিচ্ছি না?’ ইসরায়েল আমাদের এক নম্বর; আমরা অন্য যেকারো চেয়ে তাদের বেশি দেই, এবং তাদের আর এটার প্রয়োজন নেই।’
ট্রাম্প ইঙ্গিত দেন, সাহায্য অব্যাহত রাখার প্রয়োজন না থাকা সত্ত্বেও মিশিগানের ডেমোক্র্যাট সিনেট মনোনীত প্রার্থী আবদুল এল-সায়েদের মতো প্রার্থীদের রাজনৈতিক আক্রমণের মুখে রিপাবলিকানদের পড়ার কোনো কারণ নেই।
২০১৮ সালে শুরু হওয়া ১০ বছর মেয়াদী সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়, যা ২০২৮ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প তা চলতি বছরের শেষেই বন্ধের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েল এই অর্থ মার্কিন অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে অস্ত্র কিনতে ব্যবহার করে।
ট্রাম্প বলেন, ইসরায়েলের অর্থের প্রয়োজন হলে তিনি সহায়তা চালু রাখতেন, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি ‘একটি চুক্তিতে পৌঁছেছেন’।
সূত্র: সিএনএন
