অক্টোবরে ডিএমপির ১১ হাজার ৭৫৩ মামলা নিষ্পত্তি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৮:০৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে গত অক্টোবরে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবরে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে এসব ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া এসব মামলায় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সময়ে ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ নিলাম বা বাজেয়াপ্ত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে অক্টোবরে ১ হাজার ২৯৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ২৯৭ জনকে। একই সময়ে ট্রাফিক বিভাগের ৫ হাজার ৩৯টি মামলা নিষ্পত্তি করে ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম