নিজের সঙ্গে তোলা ছবি প্রোফাইলে না রাখার অনুরোধ গণপূর্ত প্রতিমন্ত্রীর

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২১:৫৬

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা তার উপস্থিতিতে ধারণ করা ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।  

বুধবার (৪ নভেম্বর) বিকেলে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জারি করা এক বিশেষ বার্তায় এ অনুরোধ জানানো হয়।

বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত প্রোফাইল ফটোতে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি কিংবা তার উপস্থিতির ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, এ অনুরোধ কোনো ব্যক্তির প্রতি অনাস্থা বা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থেই এমন অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিষয়টিকে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা ও সৌজন্যবোধের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

ইত্তেফাক/এনএ