বাফুফে বলছে অধিনায়ক তপু কিন্তু মাঠে আর্মব্যান্ড জামালের হাতে!  

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২০:১৪

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়াম রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। 

ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজ থেকে শুরু একাদশ প্রকাশ করা হয়। সেখানে অধিনায়ক হিসেবে রাখা হয় তপু বর্মনকে। 

মাঠে দেখা গেছে অন্য চিত্র। অধিনায়কের আর্মব্যান্ড দেখা গেছে জামাল ভূঁইয়ার হাতে। ম্যাচ শুরুর আগে অধিনায়ক হিসেবে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।   

ইত্তেফাক/জেডএইচ