রংপুর কেন্দ্রীয় কারাগারে লেবু মিয়া (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগারে অসুস্থ হলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়।
কারাগারের ডেপুটি জেলার বলেন, লেবু মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় অচেতন অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
