রাজধানীর মিরপুর থেকে অপহৃত ব্যক্তি মাদারীপুরে উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১০:৪৪

রাজধানীর মিরপুর থেকে প্রাইভেটকারসহ অপহৃত ব্যক্তিকে চারদিন পর মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

 

বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচর থানা এলাকার পদ্মার দুর্গম চরের কাশবন থেকেতাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারীচক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

 

র‌্যাব  সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক( এএসপি) মিজানুর রহমান জানান, চারদিন আগে মিরপুর থেকে প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে অপহরণ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৪ মাদারীপুরের শিবচর থানার পদ্মার দুর্গম চরে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। এ সময়  অপহরণ চক্রের চার সদস্যকে আটক করা হয়।

আরো পড়ুন : বৃষ্টিতেও আর্চারের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া

তিনি আরো জানান, কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 

ইত্তেফাক/ইউবি