পদ্মার পানি বণ্টন চুক্তিতে ন্যায্য হিস্যার ব্যাপারে বাংলাদেশের মানুষ ভারতকে এক বিন্দু ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী পানি না পেলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজশাহীর কাটাখালি পৌরসভায় এনসিপির পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আখতার হোসেন আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে দুরভিসন্ধি করেছে। পরবর্তী নির্বাচনগুলো নিজেদের মতো করতে বিএনপি এমনটা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ৭০% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিলেও বিএনপি সরকার ক্ষমতা এসে তা অস্বীকার করেছে। তারা এখন একতরফা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। মাঝে মাঝে বৈঠক করে লোকদেখানো বেঠক। সেই বৈঠকে জাতীর জন্য কোনো কল্যাণকর সিদ্ধান্ত আসছেনা, প্রস্তাবনা আসছেনা। সেই বৈঠকে সিদ্ধান্ত আসে তত্ত্বাবধয়ক সরকার করা হবে স্পিকারকে।
