মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:০৯

ভারতের কাছে ৩-২ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করে পাকিস্তান। এতে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গিয়েছিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। 

সাফের শেষ চারে যেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। ১১ নভেম্বর ভারত-মালদ্বীপ ম্যাচে মালদ্বীপ হারলেই সেমিফাইনালে উঠে যাবে পাকিস্তান।

রোববার (৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল আবদুল্লাহ। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পাকিস্তানের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড নাজিব উল্লাহ।

এরপর ম্যাচের ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান নাজিব। এতে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় মালদ্বীপ। এই নিয়ে সাফের এবারের আসরে দুই ম্যাচে ৩টি গোল করে ফেললেন পাকিস্তানের তরুণ ফরোয়ার্ড নাজিব।  

এরপর আক্রমণ-পাল্ট আক্রমণে খেলা চললেও গোলের দেখা পায়নি কেউ। এতে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

ইত্তেফাক/জেডএইচ