সোমবার বিকেলে শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৯:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সে কারণে এবারের অধিবেশন মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্য অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম