বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৯

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি ও পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৯ নভেম্বর) ইউজিসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত থাকবেন।

সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি ও সমন্বিতভাবে পরীক্ষা আয়োজনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন। এতে সভার আলোচ্য বিষয়, ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, গৃহীত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় তুলে ধরবেন তিনি।

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ইউজিসির ষষ্ঠ তলার সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/এসজে