রুপনগরে থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় হাতেনাতে আটক যুবক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮

রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ নভেম্বর) সকালে রুপনগর থানা সূত্রে এ তথ্য জানা গেছে। 

আটক আশরাফুল ইসলামের (২৭) বাবার নাম মো. হাবিবুর রহমান ও মা আলিয়া বেগম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের ছোট আলীর চরে। বর্তমানে আশরাফুল ইসলাম ঢাকার রুপনগর ঝিলপাড় বস্তির এ/পি সেকশন ০৭, বসবাস করেন।

পুলিশ জানায়, রোববার (০৮ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে একব্যক্তি হাতেনাতে আটক করা হয়েছে।

এর আগে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহবাগ থানা এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন উপস্থিত জনতা। সন্ধ্যা ৭টার পর থেকে এসব বিস্ফোরণ ঘটানো হয়।

 
ইত্তেফাক/এমএসআর