রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৪

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে ওটা আছে৷ অথচ বাস্তবতা ভিন্ন৷ তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আল্লাহ ফকির হয়ে আসেন মানুষের কাছে, কী আচরণ আমরা করি দেখার জন্য। আবার রোগী হয়েও আসেন আপনে কী সেবা করেন দেখার জন্য। খুব খারাপ আরচণ করবেন? মৃত্য্যর পর আল্লাহ বলবেন, ওই যে আমি তোমাদের কাছে গিয়েছছিলাম, এক মুঠ ভাত চেয়েছিলাম, গলা ধাক্কা দিয়েছো, তখন জবাব দিতে পারবেন না। আবার আল্লাহ বলবেন, আমি সেই পেসেন্ট, ডাক্তার ডাক্তার বলে কাঁদছিলাম, আপনি দূরদূর করে চলে গিয়েছিলেন। কি জবাব দিবেন তখন? নামাজ রোজায় কোন লাভ হবে না। মৃত্যুর পর এই সাতকায়ে জারিয়া আচরণ, এটাই কাজে লাগবে।’

হাসপাতালের খাবারের মান নিয়ে তিনি বলেন, অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার মতো না হলেও ভালো, আমি নিজেও খাই। 

শিশুর হাম নিয়ে তিনি বলেন, দুই মাসের নিচে অনেক শিশুর হাম হচ্ছে, মারাও যাচ্ছে আবারও ভালোও হচ্ছে।

ইত্তেফাক/পিএস