ইরান যুদ্ধের জেরে এবার অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৩:০৬

ইরানে অনিয়মতান্ত্রিক হামলা ও অবৈধ আদেশ কার্যকরসহ মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করতে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি।

সোমবার (৯ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে> এই সংবাদের সত্যতা প্রকাশ করা হয়েছে।

কেন্টাকির বিদায়ী এই আইনপ্রণেতা সোমবারে প্রতিনিধি পরিষদ খোলার পরপরই হেগসেথের বিরুদ্ধে অবৈধ আদেশ বাস্তবায়ন এবং সংবিধানের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ এনে আটটি অভিশংসন ধারা পুনরায় পেশ করেন।

সংসদে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই ম্যাসি হেগসেথকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন, তিনি অন্য যেকোনো আইনপ্রণেতার ভোটকে স্বাগত জানাবেন যারা হেগসেথকে সরিয়ে দিতে চান।

সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন, ‘আমি বুঝি যে তাদের মধ্যে অনেকেই শুধু হেগসেথকে চলে যেতে দেখতে চায় বলেই এতে ভোট দিতে চায়। আমি তাদের ভোটকে স্বাগত জানাই।’

হেগসেথ অবাধ্যতা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘এখানে অনেক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মানুষ আছেন যাদের নীতিগত বিষয়ে গভীর মতবিরোধ থাকতে পারে, তবে তাদের মতবিরোধ রয়েছে সাফল্যের সঙ্গে।’

হেগসেথ আরও যোগ করেন, ‘আমরা যদি আমাদের নেওয়া সামরিক পদক্ষেপগুলো আদালতে তুলতে চাই, তবে আমি সারাদিন ধরে সানন্দে তা করতে প্রস্তুত।’

প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে ম্যাসি জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা করে ওয়ার পাওয়ারস রেজুলেশন লঙ্ঘন করেছেন হেগসেথ। তিনি আরও উল্লেখ করেন যে গত ফেব্রুয়ারিতে ইরানের মিনাবের একটি স্কুলে বোমা হামলায় ১২০ শিশুসহ ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা নিয়মবহির্ভূত যুদ্ধের সংস্কৃতির ফল।

এ ছাড়া ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদকবাহী বোটে বিচারবহির্ভূত হামলা, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, পেন্টাগনে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে বাকস্বাধীনতা দমন এবং ইয়েমেনে অবৈধ যুদ্ধ পরিচালনার অভিযোগ আনা হয়েছে হেগসেথের বিরুদ্ধে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হেগসেথের প্রশংসা করে বলেন তিনি ভালো কাজ করেছেন এবং এই যুদ্ধ অপ্রিয় হলেও প্রয়োজনীয় ছিল।

প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশ এবং সেনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রয়োজন থাকলেও জানুয়ারিতে ডেমোক্র্যাটরা নতুনভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে হেগসেথের ওপর চাপ আরও বাড়বে।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ