মিডিয়ার ফ্যাসিবাদ কবে দূর হবে, জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিষয়ে ফেসবুকে একটি পোস্টে তিনি এমন প্রশ্ন রাখেন।
এনসিপির এই নেতা লিখেছেন, ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলশান-২ গোলচত্বর মোড়ে অবস্থান নিয়েছেন গুলশান থানা বিএনপির নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে গুলশান-২ গোলচত্বরের ক্রাউন প্লাজা হোটেল-সংলগ্ন ফাঁকা জায়গায় অবস্থান নেন তারা।
গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।
