‘হুমকির কূটনীতি’ শুরু করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের প্রেসিডেন্টের

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭:০৭

ওয়াশিংটন নতুন নতুন অস্ত্রের ভয় দেখিয়ে বিশ্বমঞ্চে ‘হুমকির মাধ্যমে কূটনীতি’ চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে আটকাতেই তারা যুদ্ধ চালাচ্ছে। কিন্তু এই দাবির সমালোচনা করে পেজেশকিয়ান জানান, যুদ্ধের প্রথম দিনেই ইরানের ল্যামের্ড শহরের একটি ক্রীড়াকেন্দ্রে নিখুঁত নিশানার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলায় ২১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

পাশাপাশি, মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে পেন্টাগন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা’ -যা ‘সকল বোমার জননী’ নামে পরিচিত-ব্যবহারের কথা ভাবছে।

এই পরিস্থিতির কথা তুলে ধরে পেজেশকিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি কোনো আদর্শিক দ্বিমুখী নীতি নয়, বরং একটি বড় লজ্জার বিষয়।’ এ সময় তিনি বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আসল প্রশ্ন হলো-বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে তৈরি করছে?’

সূত্র: আল-জাজিরা

ইত্তেফাক/এসএইচ